× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: জুবাইদা রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭ পিএম

ডা.  জুবাইদা রহমান। ছবি: বাসস

ডা. জুবাইদা রহমান। ছবি: বাসস

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী। 

ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে রবিবার বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের উদ্যোগে নারী শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, “এখনো সন্তান জন্মদানের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে অনেক মায়ের প্রাণ ঝরে যায়। এই পরিস্থিতি বদলাতে মা ও শিশুর স্বাস্থ্যসংক্রান্ত সব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করা হবে”।

তিনি আরও বলেন, “নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সহজ করতে ডে-কেয়ার সেন্টার ও নারী সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে। 

“পাশাপাশি উদ্যোক্তা নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন” বলেন জুবাইদা রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা