প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০ পিএম
গণসংহতি আন্দোলন। ছবি: বাসস
গণসংহতি আন্দোলন (জিএসএ) আগামীকাল তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ১২টায় ঢাকার হাতিরপুলে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হবে।
এতে উপস্থিত থাকবেন জিএসএর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সদস্য সচিব ও দলের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, ঢাকা-১২ আসনের প্রার্থী ও রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার এবং ঢাকা-৩ আসনের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা।
দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক ন্যায়বিচার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নির্বাচনি ইশতেহারে গুরুত্ব পাবে।