× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নারীকে ইউএস-বাংলার স্বীকৃতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮ পিএম

ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নাজমুন নাহারের হাতে সম্মাননাপত্র তুলে দেন ইউএস বাংলার জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশনস কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নাজমুন নাহারের হাতে সম্মাননাপত্র তুলে দেন ইউএস বাংলার জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশনস কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করলেন নাজমুন নাহার। বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই অনন্য কীর্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম মুসলিম নারী, যিনি এত বিস্তৃত পরিসরে জাতীয় পতাকা নিয়ে বিশ্বভ্রমণ সম্পন্ন করেছেন। এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ ইউএস বাংলা এয়ারলাইন্স তাকে সম্মানসূচক উপাধি “ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড” দিয়েছে।

নাজমুন নাহারের এই ঐতিহাসিক যাত্রা সাহস, ঐক্য, শান্তি এবং পরিবেশগত দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তা বহন করে। সীমান্ত পেরিয়ে তার এই অভিযাত্রা বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএস বাংলার জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশনস কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, জাতীয় গর্ব, সাহসিকতা ও বৈশ্বিক দায়িত্ববোধে অনুপ্রাণিত ব্যক্তিত্বদের সম্মান জানানো তাদের অঙ্গীকারের অংশ।

নাজমুন নাহারের এই অর্জন বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা