× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মূল উদ্দেশ্য দু’টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩ পিএম

জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় সেনাপ্রধানের। ছবি: আইএসপিআর

জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় সেনাপ্রধানের। ছবি: আইএসপিআর

সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান। 

এ সময় সেনাপ্রধান দুটি মূল উদ্দেশ্যের কথাও তুলে ধরেন। সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এ তথ্য জানান।

প্রথম উদ্দেশ্য- নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে আস্বস্ত করা যে, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে।

দ্বিতীয় উদ্দেশ্য- জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটি আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর।

মত বিনিময় সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

সভায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এর পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে সেনাপ্রধান প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা