প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০ পিএম
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ করাতে পারেন প্রধান বিচারপতি’ এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, “সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের বিরুদ্ধে গুরুতর মামলা থাকায় তাদের পক্ষে নতুন এমপিদের শপথ পড়ানোর কোনো সুযোগ নেই। তবে দুটি বিকল্প পথ রয়েছে।”
আসিফ নজরুল বলেন, “রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। হয়তো সেই ব্যক্তি আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। এটা না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাবেন।
“তবে নির্বাচন কমিশনারের ক্ষেত্রে তিনদিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পর যতদ্রুত সম্ভব শপথ গ্রহণর ব্যবস্থা করতে চাই।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করায় সাংবিধানিকভাবে এই দুটি পদ এখন শূন্য রয়েছে। ফলে ত্রয়োদশ সংসদ গঠনের পর নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ানোর আইনি পথটি সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের জন্য বন্ধ হয়ে গেছে।