× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী-হবিগঞ্জে ৫৮৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, বাড়ছে নিরাপত্তা

মধ্যাঞ্চল ও সিলেট অফিস

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ও হবিগঞ্জ জেলার মোট ৫৮৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসারসহ নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে ৪ আসনে ৪৫৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র

পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫১০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪৯টি গুরুত্বপূর্ণ (হলুদ) এবং ২০৪টি অতি গুরুত্বপূর্ণ (লাল) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

  • পটুয়াখালী-১ (সদর ও মির্জাগঞ্জ): ১৬৩টি কেন্দ্রের মধ্যে সদর উপজেলায় ৪৪টি গুরুত্বপূর্ণ ও ৩৬টি অতি গুরুত্বপূর্ণ, মির্জাগঞ্জে ১টি গুরুত্বপূর্ণ ও ২৩টি অতি গুরুত্বপূর্ণ।
  • পটুয়াখালী-২ (বাউফল): ১১৫টি কেন্দ্রের মধ্যে ৮৫টি গুরুত্বপূর্ণ ও ৩০টি অতি গুরুত্বপূর্ণ।
  • পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা): ১২৪টি কেন্দ্রের মধ্যে দশমিনায় ২৫টি গুরুত্বপূর্ণ ও ১৯টি অতি গুরুত্বপূর্ণ, গলাচিপায় ১৯টি গুরুত্বপূর্ণ ও ৬১টি অতি গুরুত্বপূর্ণ।
  • পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী ও কলাপাড়া): ১১১টি কেন্দ্রের মধ্যে রাঙ্গাবালীতে ২৩টি গুরুত্বপূর্ণ ও ৯টি অতি গুরুত্বপূর্ণ, কলাপাড়ায় ৪১টি গুরুত্বপূর্ণ ও ২০টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত।
  • জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৭৭১ জন। পুরুষ ৭ লাখ ৬১ হাজার ১৮৬ এবং নারী ৭ লাখ ৬৭ হাজার ৫৮৫ জন।

পুলিশ জানিয়েছে, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, পূর্বের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। তারা ‘ঝুঁকিপূর্ণ’ শব্দ ব্যবহার না করে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে শ্রেণিবিন্যাস করেছে।

হবিগঞ্জে অতি ঝুঁকিপূর্ণ ১০৩ কেন্দ্র

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টি অতি ঝুঁকিপূর্ণ এবং ২৩২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট দেবেন ১৮ লাখ ১৫ হাজার ২৬৩ জন ভোটার।

পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানান, পূর্বের নির্বাচনী সহিংসতা, যাতায়াত সমস্যা ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কোন কেন্দ্রগুলো অতি ঝুঁকিপূর্ণ তা প্রকাশ করা হচ্ছে না।

এসব কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

হবিগঞ্জে নির্বাচনী দায়িত্বে থাকবেন ২ হাজার ৪৭ জন পুলিশ সদস্য, দুটি কুইক রেসপন্স টিম, সেনাবাহিনী, বিজিবি, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জেলা নির্বাচন অফিস জানিয়েছে, হবিগঞ্জ-১ থেকে হবিগঞ্জ-৪ আসনের বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা