× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তফসিলের পর নির্বাচন ঘিরে ২৭৪টি সহিংস ঘটনা: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি: ফাইল ফটো

প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি: ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনর তফসিল ঘোষণার পর থেকে ২৭৪টি সহিংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত বছরের ১২ই ডিসেম্বর থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সহিংস ঘটনার কথা তুলে ধরা হয়।

পাশাপাশি আগের তিনটি নির্বাচনেরও তুলনা তুলে ধরেছে প্রেস উইং। সেসব নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি ছিল বলে ওই পরিসংখ্যানে দেখা যাায়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, তফসিল ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ জন, ভয় দেখানোর ঘটনা ঘটেছে ১৬টি, প্রার্থীর ওপর হামলা হয়েছে ১৫টি। অবৈধ অস্ত্রের ব্যবহারের তিনটি ঘটনা, হুমকি প্রদর্শনের ৯টি, প্রচার কাজে বাধাদানের ২৯টি ঘটনাও রেকর্ড করা হয়েছে। 

নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ২০টি ঘটনা ঘটেছে। এছাড়া অবরোধ ও বিক্ষোভের ১৭টি ঘটনা, সংখ্যালঘুদের উপর আক্রমণের ১টি ঘটনা এবং অন্যান্য ৭০টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে প্রেস উইংয়ের তথ্যে।

প্রেস উইংয়ের পরিসংখ্যানে এবারের নির্বাচনের সহিংসতার ঘটনাকে আগের তিনটি সংসদ নির্বাচনের সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে দেখা যায়, দশম সংসদ নির্বাচনে ৫৩০টি, একাদশ নির্বাচনে ৪১৪টি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটেছিল। অর্থাৎ এবারের নির্বাচনে সহিংসতার সংখ্যা পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় কম।

এর আগে সকালের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক রিপোর্টে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা