বাসস
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩ পিএম
বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি: বাসস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই দুই দিন ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ওই দুই দিন বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।