× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকিটবিহীন যাত্রী বহনের অভিযোগ, রেলের তিন কর্মী সাময়িক বরখাস্ত

বাসস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩ পিএম

রেলওয়ে স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেন। ফাইল ছবি

রেলওয়ে স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেন। ফাইল ছবি

টাকার বিনিময়ে অবৈধভাবে টিকিটবিহীন যাত্রীদের রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। 

বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) স্বাক্ষরিত এক আদেশে শনিবার এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযুক্তরা হলেন— স্টুয়ার্ড-১ মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), ঢাকা হেডকোয়ার্টার।

রেলওয়ে সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে দায়িত্ব পালনকালে টাকার বিনিময়ে কতিপয় যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। 

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর রেল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিন রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা