× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ভোটকেন্দ্রের সিসিটিভি উধাও

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৬ পিএম

নির্বাচনের আগমুহূর্তে লোহাগড়া সদর ইউনিয়নের তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বুধবার দিবাগত রাতে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা সরঞ্জাম চুরি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনের আগমুহূর্তে লোহাগড়া সদর ইউনিয়নের তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বুধবার দিবাগত রাতে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা সরঞ্জাম চুরি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুই সপ্তাহ পর যে সংসদ নির্বাচন, তার আগে চট্টগ্রামের লোহাগাড়ার একটি ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা সরঞ্জাম খোয়া যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

উপজেলার সদর ইউনিয়নের জমিদারপাড়া এলাকার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানিয়েছেন।

প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বলেন, “সকালে স্কুলে এসে দেখি অফিস কক্ষের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি, নির্বাচনি নিরাপত্তার জন্য ১৫ জানুয়ারি লাগানো চারটি সিসিটিভি ক্যামেরা, একটি রাউটার ও একটি মনিটর চুরি হয়ে গেছে। চোরেরা বিদ্যালয়ের মোট ছয়টি কক্ষের তালা ভেঙে এসব সরঞ্জাম নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক। তিনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।”

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সেখানে পুনরায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।”

দীর্ঘদিন ধরে ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ হিসেবে পরিচিত ওই কেন্দ্রে এ ধরনের ঘটনায় ভোটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। নির্বাচনের আগে এভাবে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা কেন্দ্রটিতে প্রশাসনের কঠোর নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা