এনটিআরসিএ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১০:৪৬ এএম
এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) ফলাফল বুধবার প্রকাশ হতে পারে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) ফলাফল বুধবার প্রকাশ হতে পারে।
বিষয়টি এনটিআরসিএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এনটিআরসিএ প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, ফলাফল প্রস্তুত রয়েছে। বুধবার তা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।
সপ্তম গণবিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য প্রায় ২১ হাজার প্রার্থী আবেদন করেছেন। বিপরীতে শূন্য পদের সংখ্যা ৬৭ হাজার ২০৮।
এ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয় ১০ জানুয়ারি এবং আবেদন গ্রহণ শেষ হয় ১৭ জানুয়ারি।
ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের পরবর্তী কার্যক্রমও ওয়েবসাইটে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।