প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ২২:৫৫ পিএম
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি
জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ আগে যুগ্মসচিব থেকে পদোন্নতি দিয়ে ১১৮ জনকে অতিরিক্ত সচিব করা হয়েছে, যাদের সবাই বিসিএস প্রশাসনের ২০ ব্যাচের কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়
মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,
পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে
পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।
পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে
এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, এই পদোন্নতিতে ২০তম ব্যাচের অনেক বঞ্চিত এবং দক্ষ কর্মকর্তারা আবারও বঞ্চিত হয়েছেন; দীর্ঘদিন পদোন্নতি পাননি এমন কর্মকর্তারাও এই তালিকায় জায়গা পাননি।