× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসসি’র মালিকানায় এলো ‘এমভি বাংলার নবযাত্রা’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ২১:২২ পিএম

যুক্তরাজ্যের লন্ডনে হেলেনিক ড্রাই ভেনচারস এলএলসির কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টার দিকে ‘এমভি বাংলার নবযাত্রা’র মালিকানা আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছে বিএসসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাজ্যের লন্ডনে হেলেনিক ড্রাই ভেনচারস এলএলসির কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টার দিকে ‘এমভি বাংলার নবযাত্রা’র মালিকানা আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছে বিএসসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দুটি জাহাজের দ্বিতীয়টি ‘এমভি বাংলার নবযাত্রা’র মালিকানা আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

যুক্তরাজ্যের লন্ডনে হেলেনিক ড্রাই ভেনচারস এলএলসির কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টার দিকে জাহাজটির অফিসিয়াল হস্তান্তর সম্পন্ন হয়।

৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই জাহাজটি উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদান দিয়ে নির্মিত।

হস্তান্তর অনুষ্ঠানে বিএসসি’র পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, মহাব্যবস্থাপক (বীমা ও দাবি) এবং মহাব্যবস্থাপক (হিসাব) সরাসরি উপস্থিত ছিলেন।

এছাড়া, চীনে অবস্থানরত বিএসসি’র নির্বাহী পরিচালক (বাণিজ্য)-এর নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত), জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিকরা নানইয়াং শিপইয়ার্ড থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একই সময়ে বিএসসি’র প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থানরত নির্বাহী পরিচালক (প্রযুক্তি)-এর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরাও ভার্চুয়াল ক্লোজিং কার্যক্রমে যুক্ত ছিলেন।

চুক্তির শর্ত অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি সম্পন্ন করা হবে। এরপর জাহাজটি সরাসরি বাণিজ্যিক পণ্য পরিবহন কার্যক্রমে নিয়োজিত হবে।

এর আগে একই প্রকল্পের আওতায় প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি (XCL Gemini) গত বছরের অক্টোবর মাসে একই শিপইয়ার্ড থেকে ডেলিভারি গ্রহণ করা হয় এবং বর্তমানে তা বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা