× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিতাসের গ্যাসে ‘স্বল্পচাপ’ থাকবে ২৪ ঘণ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:১৩ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:১০ পিএম

একটি বাড়ির গ্যাসের চুলার ওপর থাকা গ্যাস বার্নার। ছবি: রয়টার্স

একটি বাড়ির গ্যাসের চুলার ওপর থাকা গ্যাস বার্নার। ছবি: রয়টার্স

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে পরদিন রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে শনিবার দুপুর ১২টা হতে রবিবার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার আবাসিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা