প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ২১:৩৫ পিএম
স্বর্ণের তৈরি গহনা। ফাইল ছবি
দেশের বাজারে টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে সারাদেশে নতুন এ মূল্য কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় বৃহস্পতিবার এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দুই লাখ ৩৮ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪ হাজার ৩ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে রুপার দাম কমে ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।