× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমির হামজার সব মাহফিল স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২০:০০ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৩৩ পিএম

মুফতি আমির হামজা। ছবি: মুফতি আমির হামজা ফেসবুক প্রেইজ

মুফতি আমির হামজা। ছবি: মুফতি আমির হামজা ফেসবুক প্রেইজ

নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

এর আগে রবিবার এক পোস্টে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এ প্রার্থী।

সর্বশেষ পোস্টে আমির হামজা লিখেন, “আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সকল শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। 

“এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি”।



গত রবিবার দেওয়া পোস্টে হত্যার হুমকির বিষয়টি সামনে আনেন আমির হামজা। সেখানে তিনি লিখেন, “গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। 

“আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন”।

আমির হামজা আসন্ন নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। 


একদিকে রাজনৈতিক ব্যস্ততা, অন্যদিকে মাহফিলকে কেন্দ্র করে দেওয়া এ হুমকির ঘটনায় তার অনুসারী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তবে হুমকির বিষয়ে আমির হামজা আইনি ব্যবস্থা নিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা