প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ১৫:৫১ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ২০:১২ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ফাইল ফটো
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে বলে জানিয়েছে দলটি।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- “প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে”।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।