চট্টগ্রাম-১৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২০:১৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬ ২৩:০৫ পিএম
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ও আইনি সহায়তা সাব-কমিটির টিম লিডার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
কাজল জানান, চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি অভিযোগের যুক্তি খণ্ডন করা হয়েছে। যুক্তি ও তথ্য উপস্থাপনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে যে, রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন আহমেদকে যে বৈধ ঘোষণা করেছিলেন, সেটিই বহাল থাকবে। অর্থাৎ, জসীম উদ্দীন আহমেদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না।
এর আগে চট্টগ্রাম-১৪ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ওমর ফারুক বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। তিনি জসীম উদ্দীনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন।