× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যুক্ত হতে চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:২১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩ পিএম

বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: বিবিসি বাংলা

বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: বিবিসি বাংলা

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রও এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার এ তথ্য জানিয়েছে।  

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা ছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয় উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ভিসা বন্ড বাধ্যতামূলক করে যেসব দেশের নাম নতুন করে তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশি আবেদনকারীদের জন্য এ নিয়ম ২১ জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা। তবে এসব কিছুর মধ্যে গাজায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী—সরকারের তরফ থেকে এ প্রস্তাব দেওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, কীসের ভিত্তিতে সরকার এই আগ্রহ প্রকাশ করল, সেটি বিস্তারিত জানালে বিষয়টি পরিষ্কার হবে। 

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, বিশ্বজুড়ে এখন যে টালমাটাল পরিস্থিতি চলছে সে আলোকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়- এমন ইঙ্গিত হয়তো সরকার এ আগ্রহ মাধ্যমে প্রকাশ করেছে।

“বাংলাদেশ সাধারণত জাতিসংঘের আওতাভুক্ত শান্তিরক্ষা কার্যক্রমে অংশ করে থাকে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে হলেও গাজায় জাতিসংঘের আওতায় এই ফোর্স গঠিত হলে তাতে বাংলাদেশের জড়িত হতে আগ্রহী হতেই পারে,” বলেন তিনি। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এনাম খান বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এ বাহিনীতে যুক্ত হতে বাংলাদেশের দিক থেকে নেতিবাচক কিছু নেই বলেই মনে করেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা