× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আইন উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৯:০০ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ২০:৪৩ পিএম

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলে মনে করেন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি:সংগৃহীত

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলে মনে করেন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি:সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নাগরিকদের ‘নিরাপদ’ রাখতে তাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে বৃহস্পতিবার বিকালে লিখেছেন, “জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ‘ফ্যাসিস্ট’ শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে।

“জুলাই গণ-অভ্যুত্থানকালে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।”

এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলে মনে করেন আসিফ নজরুল।

উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্ট। ছবি: উপদেষ্টার ফেসবুক পেজ থেকে

এ বিষয়ে তিনি তার পোস্টে লিখেছেন, “আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণ-অভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।

“বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।”

আইন মন্ত্রণালয় এসব নজির ও আইনের আলোকে দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন “ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা (অধ্যাদেশের খসড়া) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।”

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা