× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:২৪ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ সোমবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। ছবি: বাসস

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ সোমবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। ছবি: বাসস

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। 

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে সোমবার তিনি এই শোক জানান।

এক বার্তার বরাতে বাসস জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিদর্শনকালে দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখেন এবং দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করা সদ্যপ্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হলেছিল ৮০ বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা