× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজবের বিষয়ে অভিযোগ গ্রহণে হটলাইন চালু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো।

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছড়িয়ে পড়া যেকোনো গুজব, ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের (ডিসইনফরমেশন) বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর ও ইমেইল ঠিকানা চালু করেছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‘জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে। এ ছাড়া [email protected] এই অ্যাড্রেসে ইমেইল করেও আপনার অভিযোগ জানাতে পারবেন।’

এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা