× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধান্ত বিসিবির

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৫:০৪ পিএম

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা।

এ নিয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।’

গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। শেষ পর্যন্ত আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে তিনটি ম্যাচ আছে, সে সবই কলকাতা ও মুম্বাইয়ে।

বিশ্বকাপের জন্য আজ সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা