× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনইআইআর চালুর প্রতিবাদ

মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ থেকে বিটিআরসি ভবনে হামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১৮:২৫ পিএম

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন পদ্ধতি চালুর প্রতিবাদে ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিটিআরসি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন পদ্ধতি চালুর প্রতিবাদে ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিটিআরসি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের নতুন পদ্ধতি ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ (এনইআইআর) চালুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকার আগারগাঁও এলাকা। 

এই পদ্ধতি কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের সে বিক্ষোভ থেকে ভাঙচুর চালানো হয়েছে বিটিআরসি ভবনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতা কার্যকর করার প্রতিবাদে বিকেলে ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এর একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বিটিআরসি কার্যালয়ে হামলা চালান। তারা ভবনের ভেতর ও বাইরে ইটপাটকেল ছুড়ে কাচ ও আসবাবপত্র ভাঙচুর করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‌‘মোবাইল ব্যবসায়ীরা অত্যন্ত আকস্মিকভাবে এই হামলা চালিয়েছে। তারা ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

অবৈধ ও চোরাই হ্যান্ডসেট বন্ধের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে এনইআইআর পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিটিআরসি। এতে অনিবন্ধিত ফোন ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

এ পদ্ধতির ফলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন মোবাইল আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা