× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকার সেই দিপু চন্দ্র দাসের বাড়িতে শিক্ষা উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৭ পিএম

ময়মনসিংহে নিহত দিপু চন্দ্র দাসের বাবা রবিলাল দাসের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করে সরকারের পক্ষ থেকে সমবেদনা ও সহায়তার আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ময়মনসিংহে নিহত দিপু চন্দ্র দাসের বাবা রবিলাল দাসের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করে সরকারের পক্ষ থেকে সমবেদনা ও সহায়তার আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পুড়িয়ে হত্যার ঘটনায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। 

সরকারের পক্ষ থেকে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা দিপু দাসের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ করেছে। শিক্ষা উপদেষ্টা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ই ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে কারখানার ভেতরে ও বাইরে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে (আইল্যান্ড) ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।

তবে এ ঘটনায় তথাকথিত ‘ধর্ম অবমাননার’ কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা