× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় সর্বসাধারণ এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের জন্য ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। 

এক সরকারি তথ্যবিবরণীতে মঙ্গলবার এই নির্দেশনার কথা জানানো হয়।

এতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

বেবিচক এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে উল্লেখ করে বলা হয়, গত ১৯শে ডিসেম্বর শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময়ে বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি ধারণের কারণে বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা