× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩১ ডিসেম্বরের মধ্যে হজের প্যাকেজ মূল্য পরিশোধের নির্দেশ

ইউএনবি

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম

ছবি : ইউএনবি

ছবি : ইউএনবি

আগামী বছর ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারী সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ টাকা জমা দিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, হজ-২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমার মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা রয়েছে। তাই যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ এখনও জমা দেননি, তাদের ওই সময়ের মধ্যে জমা দিতে অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে তার হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা