ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর আরেকটি জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে এখনই সেই অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদীর ভেরিফায়েড ফেসবুক পেজে তার ভাইয়ের বরাত দিয়ে ইনকিলাব মঞ্চের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘আজ দুপুর ৩টায় সিঙ্গাপুর থেকে তার (ওসমান হাদির) ভাইয়ের তরফ থেকে জানা যায়, শরিফ ওসমান হাদীর প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে।
‘আরেকটি অপারেশনের প্রয়োজন, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।’