× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩৬ পিএম

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুরক্ষা ইস্যুতে আইজিপি বাহারুল আলমের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে পুলিশ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে আইজিপি বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি নির্বাচনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা পরিকল্পনা ও গৃহীত সার্বিক প্রস্তুতির বিস্তারিত ব্যাখ্যা করেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কেও তিনি অবহিত করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ পর্যবেক্ষক অংশ নেবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, দক্ষতা ও নিরাপত্তা প্রটোকল সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করবেন। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা