প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:২৬ পিএম
আইএসপিআর। ছবি: সংগৃহীত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) খুদে বার্তায় এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।
সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।