× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাখাইনে হাসপাতালে বোমা হামলা : ঢাকার তীব্র নিন্দা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওই অঞ্চলে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, এই বর্বরোচিত হামলায় যারা নিহত হয়েছেন, বাংলাদেশ তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।

বাংলাদেশ বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাগুলোর সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জানিয়েছে, কোনো ধরনের বৈষম্য ছাড়াই আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এসব স্থাপনা ও নাগরিকদের রক্ষা করতে হবে। একইসঙ্গে রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী—রোহিঙ্গা ও রাখাইনসহ—সহিংসতার বাইরে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী ম্রাউক-উতে এ হামলার ঘটনা ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা