× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছেন হাদি: ফারুকী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২ পিএম

বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছেন হাদি: ফারুকী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী । 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘হাদি আগেই একাধিকবার ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন, আর আজকের হামলা সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে দিলো।’ 

তিনি দাবি করেন, হাদি এর আগেও বারবার ভারতীয় নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। গত কয়েকদিন ধরে ভারতের ভেতর থেকে তাকে একের পর এক খুনের হুমকি দেওয়া হচ্ছিল, আর আজকে সে গুলিবিদ্ধ হলো। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা এখনো জানি না কারা এই হামলা করেছে। কিন্তু যারাই ঘটাক, এর দায় এড়ানো যাবে না। এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, এটা বিরোধী কণ্ঠকে ভয় দেখানোর চেষ্টা।;

হাদির সুস্থতা কামনা করে ফারুকী লেখেন, গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে। বিপ্লবীদের শেষ করা যায় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা