প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে এডিস মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৩৭৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ জন, এছাড়া সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে দুইজন, সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
একই সময়ে ৪২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৮ হাজার ১৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৮২ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০১ জনের মৃত্যু হয়েছে।