প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৬:১০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১ পিএম
অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বুধবার আন্দোলন শুরু করেছেন সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মীরা।
বেলা আড়াইটার পর তারা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা।
সচিবালয় নিরাপত্তা বিভাগ পুলিশের উপকমিশনার জহিরুল ইসলাম জানান, তারা ভাতার দাবিতে উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসে অবস্থান নিয়েছেন।
তিনি জানান, উপদেষ্টা কয়েকজন নেতাকে ডেকে কথা বলছেন।
আরেক পুলিশ কর্মকর্তা জানান, ভাতার দাবিতে আন্দোলন চলছে। বুধবাররে মধ্যে গেজেট প্রকাশের দাবি জানানো হচ্ছে। অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব তাদের নিয়ে বসেছেন। এ বিষয়ে কথাবার্তা বলছেন।
বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক নন-ক্যাডার কর্মী।