× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেলানীর নামে গুলশানের একটি সড়কের নামকরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৭ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ০০:০০ এএম

ফেলানী এভিনিউ। ছবি: সংগৃহীত

ফেলানী এভিনিউ। ছবি: সংগৃহীত

ভারত থেকে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে নিহত ১৫ বছরের কিশোরী ফেলানীর নামে অবশেষে সড়কের নামকরণ করা হয়েছে।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ফেলানী। তার লাশ কাঁটাতারে চার ঘণ্টার বেশি সময় ঝুলে ছিল। ঝুলে থাকা ফেলানীর লাশ আলোড়ন তোলে দেশ-বিদেশের গণমাধ্যমে। তার পর থেকে অনেকেই ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাকে শহীদ ফেলানি সড়ক করার দাবি তোলেন।

দীর্ঘদিনের এত দাবির পর অবশেষে রাজধানীর গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানান পেইজের এডমিন ।

সেই পোস্টে বলা হয়, ‘সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নাম ‘ফেলানী এভিনিউ’।

এর আগে, গত বছরের ১৩ সেপ্টেম্বর সীমান্ত হত্যার প্রতিবাদে গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানী সড়ক’ ঘোষণা করে নামফলক স্থাপন করেছিল পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামের একটি সংগঠন।

তারও আগে ২০২০ সালের ৭ জানুয়ারি ফেলানীর নামে ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নামকরণ করার দাবি জানিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ওইদিন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানিয়ে জাফরুল্লাহ বলেছিলেন, ‘ভারতীয় দূতাবাসের সামনের রোড ফেলানীর নামে নামকরণ করতে হবে। ভারতীয়দের মনে করে দিতে হবে যে, অন্যায়কে আমরা ভুলে যাইনি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা