× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান, তীব্র যানজট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০০ পিএম

বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। প্রবা ফটো

বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। প্রবা ফটো

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

প্রধান সড়ক বন্ধ থাকায় আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট দেখা দিয়েছে শ্যামলী, শিশু মেলাসহ আগারগাঁওয়ের আশপাশের সড়কগুলোতেও।

রবিবার (৭ ডিসেম্বর) মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ ব্যানারে সকাল ১০টা থেকে ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হন।

আগারগাঁওয়ের সড়কে যানজটে আটকে থাকা একজন মোটরসাইকেল আরোহী বলেন, ‘বলা নেই কওয়া নেই, হুট করে রাস্তা বন্ধ। এভাবে ভোগান্তি করার মানে হয় না।’

দুপুরে শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মোবাইল ব্যবসায়ীদের সড়কে অবস্থানের কারণে রবিবার রাজধানীর শিশুমেলা এলাকায় তীব্র যানজট দেখা দেয়। ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা সিটির মোবাইল দোকানের মালিক আরাফাত হোসেন বলেন, ‘আমরা চাই, আমাদের দাবিগুলো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পূরণ হোক। যদি ১ লাখ টাকার একটি ফোনে ৫৭ শতাংশ শুল্ক বসানো হয়, তাহলে তার খুচরা মূল্য স্বয়ংক্রিয়ভাবে ২ লাখ টাকার বেশি হয়ে যায়। এতে আমাদের ব্যবসায় ক্ষতি হবে।’

ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে- মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ।

আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

ব্যবসায়ীরা দাবি করেছেন, এনআইআইআর সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তারা আরও দাবি করেন, নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা