প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪ পিএম
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা দেওয়ার আহ্বান ইসির। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, সঠিক ঠিকানা না দিলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে ইসির পক্ষ থেকে ভোটারদের পাঠানো ম্যাসেজে এ তথ্য জানানো হয়।
ম্যাসেজে প্রবাসী ভোটারদের উদ্দেশে ইসি বলেছে, পোস্টাল ব্যালট পেতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল কিংবা পরিচিতজনের ঠিকানা দিন। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের (আজ) মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে সংশোধন করে নিন।