× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মদনপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম

মদনপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের একাধিক অভিযানে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, মদনপুর এলাকায় পরিচালিত অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এখানে ৩/৪ ইঞ্চি মাপের ৮০ ফুট এমএস পাইপ এবং ৩/৪ ইঞ্চি মাপের ১০০ ফুট হোস পাইপসহ মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

বিচ্ছিন্নকৃত স্থাপনার মধ্যে ছিল ১৩টি স্টার বার্নার, ১টি ডাবল চুলা, ৮টি সিঙ্গেল চুলা, ৪টি মডিফাইড বার্নার এবং ১টি বুস্টার, যার মোট সংযুক্ত লোড ছিল ৬০০ ঘনফুট প্রতি ঘণ্টা। অবৈধ সংযোগের জন্য মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধ সংযোগ ব্যবহার করতে গিয়ে ৮০ ফুট (প্রায়) ১/২ ইঞ্চি হোস পাইপ অপসারণ করা হয়। সেখানে উদ্ধার করা ৫টি স্টার বার্নারের মোট সংযুক্ত লোড ছিল ২১৬ ঘনফুট/ঘন্টা। অভিযানকালে দোষ স্বীকার করায় সংশ্লিষ্ট রেস্টুরেন্টের ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। অভিযানকালে দোষ স্বীকার করায় সংশ্লিষ্ট রেস্টুরেন্টের ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত তিন (০৩) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা