× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের ফেরা নিয়ে কী বললেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েএখনো পরিবার বা দলের পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। ‘চাইলেই তা দেওয়া হবে’ উল্লেখ করে তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকারকে এখনো কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে ৩০ নভেম্বর তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া সম্ভব। তার ভাষায়, ‘আজ যদি বলেন আসবেন, আগামীকাল পাস দেওয়া যাবে, পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা