× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৫:৪০ পিএম

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

মারা যাওয়া মুসল্লি হলেন, নোয়াখালী সদরের আন্ডার চর গ্রামের সুলতান আহমাদের ছেলে মো. নুর আলম (৮০)। 

জানা যায়, মো. নুর আলম জোড় ইজতেমায় এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবার পর চিকিৎসাকেন্দ্রে নেন, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, একজন মুসুল্লির মৃত্যু হয়েছে। আজ জুমার নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মরদেহ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার ফজরের নামাজের পর গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে ৫ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোড় ইজতেমার সমাপ্তি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা