× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:১৩ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর সেখানে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন রমনা থানার এসআই আব্দুল কাদির। তিনি জানান, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্ত। পরে সেখানে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা