প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:১৩ পিএম
ফাইল ছবি।
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর সেখানে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন রমনা থানার এসআই আব্দুল কাদির। তিনি জানান, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্ত। পরে সেখানে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।