× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে একদিনে ১০ লাখ টাকা আদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৯ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৭:০১ পিএম

বাংলাদেশ রেলওয়ে ভবন। ছবি : রেলওয়ে ফেসবুক

বাংলাদেশ রেলওয়ে ভবন। ছবি : রেলওয়ে ফেসবুক

একদিনে ১৬৮টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৮৯৭ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় তাদের কাছ থেকে ভাড়াসম্বলিত জরিমানাসহ মোট ১০ লাখ ৪০ হাজার ৪৮৫ টাকা আদায় করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রবিবার রেলওয়ের পূর্বাঞ্চলে ১০১ জন টিটিই ৭৬টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১ হাজার ৯৭১টি মামলা করা হয়। এতে ভাড়া বাবদ ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং জরিমানা বাবদ ১ লাখ ২৭ হাজার ২৩০ টাকাসহ মোট ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা আদায় হয়েছে। এদিন পূর্বাঞ্চলে মোট ২ হাজার ৯৯১টি টিকিট যাচাই করা হয়।

অন্যদিকে, একই দিন পশ্চিমাঞ্চলে ৯২ জন টিটিই ১০৮টি ট্রেনে অভিযান চালান। এতে টিকিটবিহীন ২ হাজার ৯২৬টি মামলা করা হয়। এ অঞ্চল থেকে ভাড়া বাবদ ৩ লাখ ৫৫ হাজার ৭৮৫ টাকা এবং জরিমানা বাবদ ১ লাখ ৫৭ হাজার ৪৭০ টাকাসহ মোট ৫ লাখ ১৩ হাজার ২৫৫ টাকা আয় হয়েছে। এদিন পশ্চিমাঞ্চলে মোট ১ হাজার ৬৬৩টি টিকিট যাচাই করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা