× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্প

দেশের ৭টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৪:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে দেশের ছোট-বড় সাতটি বিদ্যুৎকেন্দ্র ট্রিপ (বন্ধ) করেছে। একই সঙ্গে ঘোড়াশালে একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পিজিসিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে সাতটি বিদ্যুৎকেন্দ্র ও একটি গ্রিড সাবস্টেশন বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বন্ধ হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—সামিটের বিবিয়ানা (৩৪১ মেগাওয়াট), বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট), আশুগঞ্জের তিনটি ইউনিট (২২৫, ৫৫ ও ৫০ মেগাওয়াট), চট্টগ্রামের এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট এবং সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট।

এছাড়া ঘোড়াশাল গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে গেছে।

বিপিডিবির কর্মকর্তারা জানান, ভূমিকম্পের কম্পন ও কারিগরি সুরক্ষা ব্যবস্থার কারণে কেন্দ্রগুলো স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ করেছে। আরও কোনো কেন্দ্র বন্ধ হয়েছে কি না, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বন্ধ হওয়া কেন্দ্রগুলো পুনরায় চালু করতে কিছুটা সময় লাগবে।

এ বিষয়ে বিপিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান গণমাধ্যকে জানান, শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা