× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব গৃহীত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৫:৫৯ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ১৫:৫৯ পিএম

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটর সভায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য বক্তব্য রাখেন। ছবি: পিআইডি

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটর সভায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য বক্তব্য রাখেন। ছবি: পিআইডি

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ১০৫টি দেশ এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে।

২০১৭ সাল থেকে প্রতি বছর গ্রহণ করা এই প্রস্তাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন, মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই প্রস্তাবে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য রাষ্ট্রগুলোকে কৃতজ্ঞতা জানালেও গত আট বছরে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনও বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে।

প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা বহন করতে পারছে না। এ কারণে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা