প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে, আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পরে আরও কিছু ইউনিট যুক্ত হয়েছে।