× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খানের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৫:০৪ পিএম

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খানের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামিরা তাদের নামে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ উত্তোলনপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তা ছাড়া, ব্যাংক হিসাবসমূহ ব্যবহার করে তারা অবৈধভাবে অর্জিত অর্থ পাচার করার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ৩৩টি ব্যাংক হিসাব মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮-এর বিধান অনুযায়ী অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। 

এর আগে গত ১২ নভেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার সূত্রে জানা গেছে, আসামিরা ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থের উৎস, আয়ের প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার প্রয়াস চালিয়েছেন। গত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক হিসাব থেকে অন্য হিসাবে দেশি-বিদেশি মুদ্রা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ করেছেন।

পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক), যমুনা, আইএফআইসি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে নিজেদের ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের নামের ৭৯টি হিসাবে ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা ও ৬,১৮৮.৫৯ মার্কিন ডলার জমা করা হয়। উত্তোলন করা হয় ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার টাকা ও ৬,০০০.০২ মার্কিন ডলার।

যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা