× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সীমানায় প্রতিবেশী দেশগুলোর কৌশলগত সহযোগিতা জোরদারে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) গঠিত, তার সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

আগামী ১৯ ও ২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আঞ্চলিক ফোরামে অংশ নেওয়ার জন্য এনএসএ ড. খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন।

ড. খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে ড. খলিলুরের অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

২০১১ সালে শ্রীলঙ্কার উদ্যোগে গঠিত হয় এই ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’, যা কার্যকর হয় ২০২০ সালে। এর সদস্য শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও ভারত।

সিএসসিকে এই অঞ্চলের ভূরাজনীতিতে চীনবিরোধী জোট হিসেবে দেখা হয়। যদিও বর্তমানে এর সদস্য রাষ্ট্রগুলোর অধিকাংশের সরকার চীনের সঙ্গেই সম্পর্ক জোরদার করছে। তিন-চার বছর ধরে এই কনক্লেভের বৈঠকে পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা