প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২১:০৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ২১:০৫ পিএম
ছবি সংগৃহীত।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সভা নিয়মিত সাপ্তাহিক বৈঠকের অংশ হলেও এদিনের বৈঠকে বিশেষভাবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের এজেন্ডার মধ্যে এক নম্বরে রয়েছে জুলাই সনদ।