× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিসা জটিলতায় কোপ সম্মেলনে যেতে পারছে না সাতক্ষীরার ২ শিক্ষার্থী

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২০:০০ পিএম

শিক্ষার্থী নওশীন ইসলাম ও নুর আহমদ

শিক্ষার্থী নওশীন ইসলাম ও নুর আহমদ

ভিসাজটিলতার কারণে বাংলাদেশের উপকূলীয় শিশুদের প্রতিনিধি হিসেবে সাতক্ষীরার দুই শিক্ষার্থী ব্রাজিলে জাতিসংঘের ৩০তম জলবায়ু-সংক্রান্ত সম্মেলনে (কোপ৩০) অংশ নিতে পারছে না।  সোমবার (৯ নভেম্বর) রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসে নওশীন ইসলাম ও নুর আহমদের ব্রাজিলে রওনা দেওয়ার কথা ছিল। দুই শিক্ষার্থীর এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ এসেছিল বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) স্ট্রেংদেনিং চিলড্রেনস ভয়েস অ্যান্ড লিডারশিপ ইন অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রিস্ক ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে।

এই প্রকল্পের প্রোগ্রাম ব্যবস্থাপক নবকুমার সাহা জানান, জাতিসংঘের ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) থেকে আমন্ত্রণ পাওয়ায় ওই দুই শিক্ষার্থী ব্রাজিলে যাওয়ার জন্য বাংলাদেশে কর্মরত ব্রাজিলের দূতাবাসে ভিসার জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবেদন করে। দূতাবাস থেকে গত ৩০ অক্টোবর প্রথম দফায় সাক্ষাৎকার নেওয়া হয়। গত ১০ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে আবার সাক্ষাৎকার নেওয়া হয়। বিকাল চারটার দিকে তাদের জানিয়ে দেওয়া হয়, ব্রাজিল থেকে অনুমোদন না আসায় আপাতত ভিসা দেওয়া যাচ্ছে না। ফলে কপ৩০ জলবায়ু সম্মেলনে দুই শিক্ষার্থী যোগ দিতে পারছে না।

ব্রাজিলের আমাজনের শহর বেলেমে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন (কপ৩০)। সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পৃথিবীকে রক্ষার নতুন অঙ্গীকার নিয়ে জড়ো হয়েছেন বিশ্বের ১৫০টি দেশের ১২ হাজারের বেশি প্রতিনিধি। বিশাল ওই আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল সাতক্ষীরার দুই শিক্ষার্থী নওশীন ইসলাম ও নুর আহমদের। বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে তাদের এই যাত্রা উপকূলের ঝুঁকিপূর্ণ বাস্তবতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছিল।

নওশীন ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দা ও প্রতাপনগর ইউনাইটেড বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নুর আহমদ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

ব্রাজিলে বিশ্ব জলাবায়ু সম্মেলনে যোগ দিতে না পারায় নওশীন ইসলাম ও নুর আহমদ জানায়, এ ঘটনায় তারা হতাশ। তারা বাংলাদেশের উপকূলীয় এলাকার জলবায়ু ক্ষতিগ্রস্ত শিশুদের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারল না। জানাতে পারল না কীভাবে তারা আন্দোলন ও সংগ্রাম করে বেঁচে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা